আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন নীতিমালা
দেশের আর্থিক খাতে বাড়তে থাকা সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন সাইবার নিরাপত্তা নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ‘সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, ভার্সন ১.০ (২০২৬)’ শীর্ষক এ নির্দেশনা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের বাস্তবায়ন করতে হবে।