চলতি বছরের বিশ্বের শীর্ষ স্টার্টআপ শহর
বিশ্বের প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে স্টার্টআপ শহরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২৫ সালে বিশ্বের শীর্ষ স্টার্টআপ শহরগুলোর তালিকায় ভারতের বেঙ্গালুরু এবং নয়াদিল্লি উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। স্টার্টআপব্লিঙ্কের তথ্য অনুযায়ী, বেঙ্গালুরু ১০ম এবং নয়াদিল্লি ১১তম স্থানে রয়েছে, যা টোকিও, বার্লিন এবং সিয়াটলের মতো শহরগুলোকে পেছনে ফেলেছে। এই তালিকাযর শীর্ষে রয়েছে সান ফ্রান্সিসকো বে এরিয়া, যা এআই, বড় প্রযুক্তি কোম্পানি এবং ভেঞ্চার ক্যাপিটাল তহবিলের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে পরিচিত।