ইউএসবি টাইপ সি: এক ক্যাবলে চার্জিং, ডেটা স্থানান্তর ও মনিটরে সংযোগ
ল্যাপটপ, ফোন, ব্লুটুথ স্পিকার, ইয়ারবাডস- প্রায় সব ধরনের ডিভাইসেই এখন ইউএসবি-সি (টাইপ সি) ব্যবহার হচ্ছে চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য। আইফোন ১৫ থেকে শুরু করে অ্যাপলের পণ্যে এখন ইউএসবি-সি ব্যবহার করছে। কিন্তু সব ইউএসবি-সি পোর্ট বা ক্যাবল দেখতে একই রকম হলেও, এগুলোর সক্ষমতা ভিন্ন।