যেভাবে ওয়াইফাই রাউটারের সেটিংস হালনাগাদ করবেন
Published : ১৬:২৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬
বাড়ির ওয়াই-ফাই নেটওয়ার্কের সব গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে রাউটারের একটি ওয়েবভিত্তিক নিয়ন্ত্রণ পাতায়। সেখানে প্রবেশ করে নেটওয়ার্কের নাম পরিবর্তন, পাসওয়ার্ড হালনাগাদ, নিরাপত্তার মাত্রা নির্ধারণসহ বিভিন্ন সেটিংস নিয়ন্ত্রণ করা যায়। তবে এসব পরিবর্তন করতে হলে আগে রাউটারের আইপি ঠিকানা, ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড জানা প্রয়োজন।
রাউটারের আইপি ঠিকানা জানবেন যেভাবে
রাউটারের সেটিংসে ঢোকার প্রথম ধাপ হলো এর আইপি ঠিকানা জানা। সাধারণভাবে এটি ১৯২.১৬৮.১.১ অথবা ১৯২.১৬৮.০.১ হয়ে থাকে। তবে সব রাউটারের ক্ষেত্রে একই নাও হতে পারে।
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য
উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা সেটিংস > নেটওয়ার্ক ও ইন্টারনেট > উন্নত নেটওয়ার্ক সেটিংস > হার্ডওয়্যার ও সংযোগ বৈশিষ্ট্য
অথবা
সেটিংস > নেটওয়ার্ক ও ইন্টারনেট > অবস্থা > হার্ডওয়্যার ও সংযোগ বৈশিষ্ট্য দেখুন
এখানে ইথারনেট বা ওয়াই-ফাই অপশনের নিচে ‘ডিফল্ট গেটওয়ে’ নামে যে সংখ্যাটি দেখাবে, সেটিই রাউটারের আইপি ঠিকানা।
এছাড়া কমান্ড প্রম্পট চালু করে ‘আইপি কনফিগ’ নির্দেশনা দিলে ডিফল্ট গেটওয়ে অংশেও আইপি ঠিকানা দেখা যাবে।
ম্যাক ব্যবহারকারীদের জন্য
অ্যাপল মেনু > সিস্টেম সেটিংস > ওয়াইফাই > সংযুক্ত নেটওয়ার্ক > বিস্তারিত > টিসিপি/আইপি
এখানে রাউটারের আইপি ঠিকানা উল্লেখ থাকে।
লগইন তথ্য জানা না থাকলে করণীয়
ব্রাউজারের ঠিকানা বারে আইপি ঠিকানা লিখলে রাউটারের ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড চাইবে। এটি সাধারণত ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডের থেকে আলাদা হয়ে থাকে।
যা যা চেষ্টা করা যেতে পারে—
অনেক রাউটারের গায়ে থাকা স্টিকারে ডিফল্ট ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড লেখা থাকে
পরিবর্তন না করা থাকলে অনেক ক্ষেত্রে ব্যবহারকারী নাম থাকে ‘অ্যাডমিন’ এবং পাসওয়ার্ড থাকে ‘পাসওয়ার্ড’
রাউটারের নির্মাতা প্রতিষ্ঠানের নাম অনুযায়ী ডিফল্ট লগইন তথ্য ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়।
প্রয়োজনে রাউটারের পাসওয়ার্ড সংক্রান্ত তথ্যভিত্তিক ওয়েবসাইট থেকেও সহায়তা নেওয়া যেতে পারে।
সব চেষ্টা ব্যর্থ হলে শেষ উপায় হিসেবে রাউটার পুনরায় সেট করা যায়। রাউটারের ছোট রিসেট বোতামে পিন বা কাগজের ক্লিপ দিয়ে প্রায় ১০ সেকেন্ড চেপে ধরলে সব সেটিংস আগের অবস্থায় ফিরে যাবে।
কোন সেটিংসগুলো পরিবর্তন করা জরুরি
রাউটারের নিয়ন্ত্রণ পাতায় প্রবেশের পর নেটওয়ার্কের নাম, প্রশাসনিক পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ড, নিরাপত্তা ব্যবস্থা, অতিথি নেটওয়ার্ক ও প্যারেন্টাল কন্ট্রোলসহ নানা অপশন পরিবর্তন করা যায়।
বিশেষজ্ঞদের পরামর্শ—
প্রশাসনিক ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড: ডিফল্ট থাকলে অবশ্যই পরিবর্তন করা উচিত।
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার: সহজে মনে রাখা যায় কিন্তু অনুমান করা কঠিন-এমন পাসওয়ার্ড নিরাপদ।
পাসওয়ার্ড সংরক্ষণ: ভবিষ্যতে রাউটার পুনরায় সেট করার ঝামেলা এড়াতে নিরাপদ স্থানে সংরক্ষণ করে রাখা ভালো
ওয়াই-ফাই পাসওয়ার্ড ও নিরাপত্তা ব্যবস্থা হালনাগাদ-
ওয়্যারলেস বা ওয়াইফাই অংশে গিয়ে নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। রাউটারের নির্মাতা প্রতিষ্ঠানের নাম যদি এখনও ওয়াইফাই নাম হিসেবে ব্যবহৃত হয়, সেটি পরিবর্তন করাই নিরাপদ।
নিরাপত্তা সেটিংসে নিশ্চিত করতে হবে—
অন্তত উন্নতমানের এনক্রিপশন ব্যবস্থা চালু আছে।
নতুন প্রজন্মের রাউটার হলে সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।
সব পরিবর্তন শেষে ‘প্রয়োগ’ অপশনে ক্লিক করলেই সেটিংস হালনাগাদ সম্পন্ন হবে।
এমএএইচ















