গ্যালাক্সি এস২৬-এ থাকছে নতুন এআই ক্ষমতাসম্পন্ন ক্যামেরা
Published : ১৮:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রায় নতুন এআই-চালিত ক্যামেরা ফিচার যুক্ত করা হচ্ছে। এই ক্যামেরা সিস্টেমে উন্নত এআই প্রসেসিং থাকবে। এটি লো-লাইট ফটোগ্রাফি, পোর্ট্রেট মোড এবং জুম ক্যাপাবিলিটিতে বড় রকমের অগ্রগতি আনবে। ক্যামেরার প্রাইমারি সেন্সরে ২০০ মেগাপিক্সেল থাকবে। টেলিফটো লেন্সে আরও উন্নত অপটিক্যাল জুম যুক্ত হবে। এআই অবজেক্ট রিকগনিশন এবং রিয়েল-টাইম এডিটিং সুবিধাও থাকবে।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গ্যালাক্সি এস২৬ আলট্রায় প্রাইভেসি ফিচারও উন্নত হবে। এতে অ্যাপ-লেভেল প্রাইভেসি কন্ট্রোল এবং ডেটা শিল্ডিং থাকবে। ডিসপ্লে আরও উজ্জ্বল হবে। পিক ব্রাইটনেস ৩০০০ নিটস ছাড়িয়ে যেতে পারে। প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ এলিট বা এক্সিনোস ভার্সন হবে। দাম ১ হাজার ২৯৯ ডলার থেকে শুরু হতে পারে।
এই নতুন এআই ক্যামেরা ফোনটিকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। ব্যবহারকারীরা উন্নত ফটোগ্রাফি অভিজ্ঞতা পাবেন। স্যামসাং এআই এবং প্রাইভেসির উপর জোর দিচ্ছে বলে জানায় ফোর্বস। এমাসেই ফোনটি উন্মোচিত হবে বলে জানা গেছে।
এমএএইচ















