মঙ্গলবার; ১২ মে ২০২৬; ২৯ বৈশাখ ১৪৩৩

‘অসাম ইন্টেলিজেন্স’ নিয়ে বাজারে স্যামসাংয়ের নতুন দুই ফোন ছবি- সংগৃহীত

‘অসাম ইন্টেলিজেন্স’ নিয়ে বাজারে স্যামসাংয়ের নতুন দুই ফোন

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:০২, ১২ মে ২০২৬

দেশের বাজারে গ্যালাক্সি সিরিজের নতুন দুটি স্মার্টফোন এ৫৭ ফাইভ-জি ও এ৩৭ ফাইভ-জি উন্মোচন করেছে স্যামসাং। নতুন ডিভাইস দুটিতে যুক্ত হয়েছে অসাম ইন্টেলিজেন্স’- নির্ভর বিভিন্ন এআই ফিচার।

ফোন দুটিতে ভয়েস ট্রান্সক্রিপশন, এআই সিলেক্ট, সার্কেল টু সার্চ ও অবজেক্ট ইরেজারের মতো সুবিধা রয়েছে। কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে নাইটোগ্রাফি ফিচারও।

গ্যালাক্সি এ৫৭ ও এ৩৭- উভয় মডেলেই রয়েছে আইপি৬৮ রেটিং এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। স্যামসাংয়ের দাবি, একবার চার্জে ফোন দুটি দুই দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

বাংলাদেশে গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি-এর ৮/১২৮ জিবি সংস্করণের দাম ৫৯ হাজার ২৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবি সংস্করণের দাম ৬৭ হাজার ৭৯৯ টাকা। অন্যদিকে, গ্যালাক্সি এ৫৭ ফাইভ-জি-এর ৮/২৫৬ জিবি সংস্করণের দাম ৭৮ হাজার ১৯৯ টাকা ও ১২/২৫৬ জিবি সংস্করণের দাম ৮৬ হাজার ৫৯৯ টাকা।

এমএএইচ

শেয়ার করুনঃ