এআই পারফরম্যান্স ও প্রিমিয়াম নকশায় নতুন ল্যাপটপ আনলো লেনোভো
Published : ১৮:০৬, ৬ এপ্রিল ২০২৬
বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কম্পিউটিং এবং প্রিমিয়ামমানের হালকা ল্যাপটপের চাহিদা দ্রুত বাড়ছে। এই চাহিদার প্রেক্ষাপটে আধুনিক করপোরেট ব্যবহারকারী, কনটেন্ট নির্মাতা এবং উচ্চক্ষমতাসম্পন্ন কাজের জন্য নির্ভরশীল ব্যবহারকারীদের লক্ষ্য করে দেশের অন্যতম অনুমোদিত তথ্যপ্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন প্রজন্মের প্রিমিয়াম আল্ট্রা-স্লিম ল্যাপটপ ‘লেনোভো ইয়োগা স্লিম ৭-আই’।
শক্তিশালী কর্মক্ষমতা ও আকর্ষণীয় নকশার এই ল্যাপটপে সংযোজন করা হয়েছে সর্বাধুনিক ইন্টেল কোর আল্ট্রা৯ ১৮৫এইচ প্রসেসর। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কাজসহ উচ্চক্ষমতাসম্পন্ন বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালনায় এটি বিশেষভাবে সক্ষম। ফলে একাধিক কাজ একসঙ্গে করা, ভিডিও সম্পাদনা, সফটওয়্যার উন্নয়ন কিংবা ভারী কাজ সহজেই সম্পন্ন করা যায়।
কনটেন্ট নির্মাণ, নকশা ও বিনোদনের ক্ষেত্রে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে রয়েছে ১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, যা শতভাগ ডিসিআই পি-থ্রি রঙের বিস্তৃতি, ডলবি ভিশন প্রযুক্তি এবং উচ্চ কনট্রাস্ট সমর্থন করে। এর ফলে ব্যবহারকারীরা আরও জীবন্ত ও নিখুঁত ছবি উপভোগ করতে পারবেন।
মাত্র প্রায় ১ দশমিক ৩৯ কেজি ওজন এবং পাতলা অ্যালুমিনিয়াম বডির কারণে ল্যাপটপটি সহজেই বহনযোগ্য। ফলে পেশাজীবীদের জন্য এটি একটি কার্যকর সমাধান হয়ে উঠতে পারে। পাশাপাশি আধুনিক সংযোগ সুবিধা থাকায় এটি একটি পূর্ণাঙ্গ উৎপাদনশীলতা নির্ভর ডিভাইস হিসেবে কাজ করবে।
এমএএইচ
















