যে মোবাইলে স্থির ছবি থেকেই বানানো যাবে ভিডিও
Published : ১৩:৫৭, ৯ মে ২০২৬
বাংলাদেশে নতুন প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ ‘অনার ৬০০ ৫জি’ উন্মোচন করেছে অনার। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে সিরিজটির ঘোষণা দেওয়া হয়।
নতুন এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ ফিচার। এর মাধ্যমে স্থির ছবিকেও সহজে সিনেম্যাটিক ভিডিওতে রূপান্তর করা যাবে। ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা, উন্নত নাইট ফটোগ্রাফি সুবিধা এবং ভিডিও স্থিতিশীলতার জন্য সিআইপিএ ৬.০ প্রযুক্তি।
অনার৬০০-প্রো-তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, আর রেগুলার সংস্করণে রয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪। দুটি ফোনেই রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা।
অনার ৬০০ প্রোর ১২+২৫৬ জিবি সংস্করণের দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে, অনার ৬০০-এর ৮+২৫৬ জিবি ও ১২+২৫৬ জিবি সংস্করণের দাম যথাক্রমে ৬৪ হাজার ৯৯৯ ও ৬৯ হাজার ৯৯৯ টাকা। আগামী ১৫ মে পর্যন্ত ফোনগুলো প্রি-বুক করা যাবে।
এমএএইচ
















