বাংলালিংকের হোম কানেক্টিভিটি: কাজ-পড়ায় এক প্যাকেই সমাধান
Published : ১৭:১৯, ২ মে ২০২৬
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালু হয়েছে। পাশাপাশি পেশাজীবীদের মধ্যে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজ করার প্রবণতাও বেড়েছে। এ পরিস্থিতিতে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগের চাহিদা আগের যেকোনও সময়ের তুলনায় বেশি।
এই বাস্তবতায় ‘হোম কানেক্টিভিটি’ নামে নতুন একটি ডাটা প্যাক চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। প্রতিষ্ঠানটির দাবি, এটি দেশে প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল, যা মূলত অনলাইন ক্লাস ও ঘরে বসে কাজ করা ব্যবহারকারীদের জন্য তৈরি।
প্যাকটিতে ভিডিও কনফারেন্সিং অ্যাপ ব্যবহারের জন্য আলাদা ডাটা সুবিধা রাখা হয়েছে।
৩০ দিন মেয়াদি এই প্যাকের মূল্য ৩৪৮ টাকা। এতে মোট ৩৬ জিবি ডাটা পাওয়া যাবে। এর মধ্যে ৩০ জিবি নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের জন্য এবং বাকি ৬ জিবি যেকোনও সাধারণ ইন্টারনেট ব্যবহারে কাজে লাগানো যাবে- যেমন ব্রাউজিং, ভিডিও দেখা বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার।
বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকদের পরিবর্তিত চাহিদা বিবেচনায় নতুন সেবা তৈরি করাই তাদের লক্ষ্য। অনলাইন ক্লাস ও হোম অফিসের কারণে অনেক পরিবারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। ‘হোম কানেক্টিভিটি’ প্যাক সেই চাপ কিছুটা কমাতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রিপেইড ও বিটুসি পোস্টপেইড- উভয় ধরনের গ্রাহকই এ প্যাক ব্যবহার করতে পারবেন। রিটেইল আউটলেট ছাড়াও বিকাশ, নগদ, রকেট, উপায়, মাইবিএল অ্যাপ কিংবা নির্দিষ্ট কোড ডায়াল করে প্যাকটি কেনা যাবে।
এমএএইচ















