মঙ্গলবার; ১৬ জুন ২০২৬; ১ আষাঢ় ১৪৩৩

ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা, বাজারে বিশ্বকাপ-থিমের ল্যাপটপ ছবি- সংগৃহীত

ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা, বাজারে বিশ্বকাপ-থিমের ল্যাপটপ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৮, ১৫ জুন ২০২৬

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে সামনে রেখে দেশের বাজারে বিশেষ সংস্করণের একটি ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। বিশ্বকাপ-অনুপ্রাণিত এই ডিভাইসটি প্রিমিয়াম নকশা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা এবং বিশেষ ব্র্যান্ডিংয়ের সমন্বয়ে তৈরি।

ল্যাপটপটিতে রয়েছে ১৪ ইঞ্চির উচ্চ রেজল্যুশনের স্পর্শনির্ভর পর্দা, উন্নত শব্দপ্রযুক্তি এবং পাতলা নকশা। এতে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক প্রসেসর, ৩২ গিগাবাইট র‍্যাম ও ১ টেরাবাইট ধারণক্ষমতার সংরক্ষণ ব্যবস্থা।

প্রতিষ্ঠানটির দাবি, প্রযুক্তি ও ফুটবল উন্মাদনার সমন্বয়ে তৈরি এই বিশেষ সংস্করণের ল্যাপটপটি প্রযুক্তিপ্রেমী ও ফুটবলভক্তদের জন্য সংগ্রহে রাখার মতো একটি ডিভাইস। এটি এখন প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, শাখা কার্যালয় এবং অনুমোদিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ