লাইকা ক্যামেরায় নতুন ফ্ল্যাগশিপ মোবাইল আনলো শাওমি
Published : ১৮:১৭, ১৪ জুন ২০২৬
বাংলাদেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ উন্মোচন করেছে শাওমি। লাইকা প্রযুক্তিনির্ভর ট্রিপল ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নানা সুবিধা নিয়ে ফোনটি বাজারে এসেছে।
স্মার্টফোনটিতে রয়েছে লাইকা সামিলাক্স লেন্সসমৃদ্ধ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ১২০ গুণ কৃত্রিম বুদ্ধিমত্তাসমর্থিত জুম সুবিধা। এছাড়া ৬.৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৫০০ নিটস উজ্জ্বলতার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
শাওমি ১৭টিতে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টা ধারণক্ষমতার ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০-আল্ট্রা প্রসেসর এবং শাওমি হাইপারওএস। পাশাপাশি গুগল জেমিনি, সার্কেল টু সার্চ ও শাওমি হাইপারএআই সুবিধাও যুক্ত করা হয়েছে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।
১২ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট স্টোরেজের শাওমি ১৭টি স্মার্টফোনের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৯৯৯ টাকা। ভায়োলেট, ওপাল হোয়াইট ও ব্ল্যাক- এই তিন রঙে ফোনটি দেশের অনুমোদিত শাওমি স্টোরগুলোতে পাওয়া যাচ্ছে।
এমএএইচ
















