সৌন্দর্য, শক্তি ও স্থায়িত্ব: নতুন নোট সিরিজের ইনফিনিক্স
Published : ১৭:৪৯, ১৯ জানুয়ারি ২০২৬
স্মার্টফোন এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়- কাজ, বিনোদন, ভ্রমণ এবং দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রেই এটি হয়ে উঠেছে অবিচ্ছেদ্য সঙ্গী। দীর্ঘ সময় ব্যবহারের এই বাস্তবতায় পারফরম্যান্স, নকশা ও আরামের ভারসাম্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন নোট সিরিজের স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে।
ইনফিনিক্স জানিয়েছে, আসন্ন এই নোট সিরিজের ডিভাইসটি প্রযুক্তিগত দিক থেকে একটি উল্লেখযোগ্য সংযোজন হতে যাচ্ছে। বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে এতে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্ল্যাটফর্ম। কম বিদ্যুৎ খরচে বেশি পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি এই চিপসেট দীর্ঘ সময় গেম খেলা, ভিডিও স্ট্রিমিং কিংবা একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহারের সময় স্থিতিশীল অভিজ্ঞতা নিশ্চিত করবে। একই সঙ্গে ব্যাটারির ওপর চাপ কমিয়ে দীর্ঘ ব্যবহারের সুবিধা দেওয়াই এর মূল উদ্দেশ্য।
ডিজাইনের ক্ষেত্রেও নোট সিরিজে পরিবর্তনের আভাস মিলছে। ফোনটিতে থাকছে থ্রিডি-কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে, যার বাঁক মানুষের হাতের স্বাভাবিক গড়নের সঙ্গে মানানসই। ফলে ফোনটি ধরে ব্যবহার করা আরও আরামদায়ক হবে এবং দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও চোখ ও হাতে চাপ কম পড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কাজ কিংবা বিনোদন—সব ধরনের ব্যবহারে এই আরামদায়ক নকশা বিশেষ ভূমিকা রাখবে।
ব্যাটারি সক্ষমতাও নতুন নোট সিরিজের একটি গুরুত্বপূর্ণ দিক। ডিভাইসটিতে থাকছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের আল্ট্রা-স্লিম ব্যাটারি, যা হালকা ও পাতলা গঠন বজায় রেখেই দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে। সারাদিনের যাতায়াত, ভিডিও দেখা বা ছবি তোলার মতো দৈনন্দিন কাজে চার্জ নিয়ে দুশ্চিন্তা কমানোর লক্ষ্যেই এই ব্যাটারি প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
এদিকে তরুণদের অনুপ্রেরণার ক্ষেত্রেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বাস্তব জীবনের শৃঙ্খলা, ধারাবাহিকতা ও পরিশ্রমের উদাহরণ এখন তাদের বেশি আকর্ষণ করছে। বাংলাদেশের নারী ফুটবল দলের সঙ্গে ইনফিনিক্সের সম্পৃক্ততা সেই ধারাবাহিকতা, সহনশীলতা ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের প্রতিফলন হিসেবে তুলে ধরা হচ্ছে। একই দর্শন স্মার্টফোন নির্মাণের ক্ষেত্রেও অনুসরণ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সব মিলিয়ে নতুন নোট সিরিজের মাধ্যমে ইনফিনিক্স এমন এক স্মার্টফোন অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে, যেখানে সৌন্দর্য ও শক্তি একসঙ্গে কাজ করে। পরিমিত নকশা, কার্যকর পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের সমন্বয়ই এই সিরিজের মূল আকর্ষণ। ইনফিনিক্স জানিয়েছে, নোট সিরিজের স্মার্টফোনটির প্রি-অর্ডার ইতোমধ্যে শুরু হয়েছে।
এমএএইচ
















