বুধবার; ০৪ ফেব্রুয়ারি ২০২৬; ২১ মাঘ ১৪৩২

ওয়ালপ্যাড ও শিখোর ‘এডুট্যাব’ ছবি- সংগৃহীত

ওয়ালপ্যাড ও শিখোর ‘এডুট্যাব’

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৫৫, ২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটনের অ্যান্ড্রয়েড ট্যাবলেট ওয়ালপ্যাড এবং দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান শিখো- এই দুইয়ের যৌথ উদ্যোগে বাজারে এলো লার্নিং-কেন্দ্রিক অত্যাধুনিক ট্যাবলেট এডুট্যাব। বাংলাদেশের শিক্ষার্থীদের পড়াশোনার অভিজ্ঞতাকে আরও স্মার্ট, কার্যকর ও সহজ করে তুলতেই এই পার্সোনালাইজড এবং এক্সক্লুসিভ ডিভাইসটি তৈরি করা হয়েছে।

এডুট্যাবের মাধ্যমে দেশের যেকোনও প্রান্তে বসে শিক্ষার্থীরা দেশসেরা শিক্ষকদের সঙ্গে যুক্ত হয়ে আধুনিক শিক্ষাসেবা নিতে পারবে। বাসায় ব্যবহারযোগ্য এই ডিভাইসটি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় বিশেষভাবে নকশা করা হয়েছে এবং সাশ্রয়ী মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে।

ওয়ালটনের তৈরি এই ডিজিটাল ডিভাইসটি পড়াশোনার কৌশলকে আরও সহজ ও শক্তিশালী করবে। এডুট্যাব একটি স্ট্যান্ডার্ড অ্যান্ড্রয়েড ট্যাবলেট হিসেবে কাজ করে, যেখানে অ্যাপ স্টোরে সম্পূর্ণ একসেস রয়েছে। একই সঙ্গে শিখোর প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকায় এটি দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের বাস্তব চাহিদাকে সামনে রেখেই উন্নয়ন করা হয়েছে।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চালিত এডুট্যাবে রয়েছে শক্তিশালী হেলিও জি৯৯ অক্টাকোর প্রসেসর। এতে ব্যবহৃত হয়েছে ৮.৬৮ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন ৮০০×১৩৪০। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকায় প্রয়োজনীয় অ্যাপ ও শিক্ষামূলক কনটেন্ট সংরক্ষণ করা যাবে নির্বিঘ্নে। দীর্ঘ সময় ব্যবহারের জন্য রয়েছে ৬০০০ এমএএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি।

এডুট্যাব ফোরজি সাপোর্টেড নেটওয়ার্ক ও দ্রুতগতির ওয়াই-ফাই সুবিধা প্রদান করে, ফলে ইন্টারনেট ব্রাউজিং ও অনলাইন ক্লাস হবে আরও স্মুথ। কানেক্টিভিটির জন্য রয়েছে ইউএসবি ২.০ (টাইপ-সি) পোর্ট। অনলাইন শিক্ষার সুবিধার্থে এতে সংযোজিত হয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টসের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, শিশুসহ সব বয়সের শিক্ষার্থীদের জন্য এডুট্যাব একটি কার্যকর সহায়ক ডিভাইস। লাইভ ক্লাস, গাইডেড প্র্যাকটিস, এনিমেটেড লেসন এবং এআই-চালিত স্মার্ট সাপোর্ট-সবকিছুই একটি ডিভাইসে সমন্বিত করা হয়েছে। বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রমের শিক্ষার্থীদের একাডেমিক চাপ, ব্যবহারের ধরণ ও সীমাবদ্ধতা দীর্ঘদিন পর্যবেক্ষণ করেই এই ডিভাইসটি তৈরি করা হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ