দারাজ বাংলাদেশে শুরু হচ্ছে ২.২ গ্র্যান্ড রমজান বাজার
Published : ১৭:১২, ১ ফেব্রুয়ারি ২০২৬
দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’। আগামী ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে থাকবে নিত্যপ্রয়োজনীয় পণ্যে সর্বনিম্ন মূল্যে, সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড়ের ফ্ল্যাশ সেল এবং আকর্ষণীয় সব ভাউচার।
রমজানজুড়ে কেনাকাটায় সাশ্রয় নিশ্চিত করতে দারাজ এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে তাদের রিফ্রেশড ‘দারাজ চয়েস’ চ্যানেলের ওপর, যেখানে থাকছে এভরিডে লো প্রাইস (ইডিএলপি) সুবিধা। এর ফলে গ্রাহকরা সারা বছরই দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলো বাজারের সর্বনিম্ন দামে পাবেন, যার জন্য বড় কোনও ছাড়ের অপেক্ষায় থাকতে হবে না। বাড়তি সুবিধা হিসেবে দারাজ চয়েস-এ থাকছে ‘৩টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি ও সাথে ফ্রি ডেলিভারি’ অফার, যা রমজানের বাজার গুছিয়ে নিতে পরিবারগুলোকে দারুণ সাহায্য করবে।
দৈনন্দিন সাশ্রয়ের পাশাপাশি ২.২ গ্র্যান্ড রমজান বাজারে থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড় এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া নির্দিষ্ট কিছু পণ্যে থাকছে সাইট-ওয়াইড ফ্রি ডেলিভারি সুবিধা। বিশেষ আকর্ষণ হিসেবে ১ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১০টা এবং ২ ফেব্রুয়ারি রাত ১২টা-২টা ও সন্ধ্যা ৭টা-৯টা পর্যন্ত থাকবে ফ্ল্যাশ ভাউচার, যেখানে গ্রাহকরা সর্বোচ্চ ৯ শতাংশ অতিরিক্ত ছাড় উপভোগ করতে পারবেন। এফএমসিজি, ফ্যাশন, বিউটি ও ওয়েলনেস, লাইফস্টাইল এবং ইলেকট্রনিক্সসহ রমজানের সব প্রয়োজনীয় ক্যাটাগরিতেই এই অফারগুলো প্রযোজ্য হবে।
এই ক্যাম্পেইনে নামী-দামী ব্র্যান্ডগুলো অংশ নিচ্ছে তাদের নিজস্ব ‘ব্র্যান্ড ডে’ নিয়ে। যার মধ্যে রয়েছে ভিট, ইউনিলিভার, রিয়েলমি, নিওকেয়ার, রেকিট, ডেটল, ম্যারিকো, নেসলে, শুকরান, ইনসাই এবং লোটো। ক্যাম্পেইন চলাকালীন ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে থাকবে বিশেষ সব প্রমোশন।
এমএএইচ















