এআইনির্ভর রেফ্রিজারেটর নিয়ে এলো স্যামসাং
Published : ১৭:৩৫, ৬ এপ্রিল ২০২৬
দেশের বাজারে প্রথমবারের মতো ইন-বিল্ট এআই সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর ‘আরএফ৫৯’ নিয়ে এলো স্যামসাং। এআই এনার্জি মোড ও স্মার্টথিংস কানেক্টিভিটিসহ আধুনিক সুবিধা যুক্ত এই ফ্রিজ স্মার্ট ও স্টাইলিশ হোম অ্যাপ্লায়েন্স প্রযুক্তিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।
পণ্যটি উন্মোচন উপলক্ষে ৬ এপ্রিল গুলশান-২-এর র্যাংগস ই-মার্ট শোরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিকস ডিভিশনের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, প্রোডাক্ট প্ল্যানিংয়ের চিফ ম্যানেজার আনিকা রহমান ও রিটেইল স্ট্র্যাটেজির ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাশ গুপ্ত এবং র্যাংগস ই-মার্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন র্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক সর্দার মো. খালেদ বিন হাসান, হেড অব সেলস গোলাম আজম খান ও জেনারেল ম্যানেজার মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিকস ডিভিশনের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, "বিশ্বব্যাপী জনপ্রিয় আরএফ৫৯ রেফ্রিজারেটরটি আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। বর্তমানে গ্রাহকেরা গুণগত মানের পাশাপাশি আধুনিক সুবিধা এবং বিদ্যুৎ সাশ্রয়ের দিকেও বিশেষ নজর দিচ্ছেন— এই রেফ্রিজারেটরটি গ্রাহকদের এ ধরনের চাহিদায় কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত র্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্দার মো. খালেদ বিন হাসান বলেন, “র্যাংগস ই-মার্ট সর্বদা গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রাহকদের পরিবর্তিত চাহিদা ও জীবনধারার সঙ্গে মিল রেখে আমরা নিয়মিতভাবে আধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য ও উদ্ভাবনী সমাধান বাজারে নিয়ে আসছি।
আরএফ৫৯ রেফ্রিজারেটরটিতে রয়েছে ফ্ল্যাট-ডোর ‘বিস্পোক’ ফিনিশ, যা আধুনিক রান্নাঘরের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে যায়। এতে যুক্ত করা হয়েছে ‘এআই এনার্জি মোড’ যা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ফ্রিজ ব্যবহারের ধরন বিশ্লেষণ করে বিদ্যুৎ খরচ কমায়।
ফ্রিজটিতে ব্যবহার করা ‘স্মার্টথিংস’ কানেক্টিভিটি, ব্যবহারকারীকে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে দূর থেকেই ফ্রিজটি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের সুবিধা দেয়। ফলে ফ্রিজের দরজা খোলা থাকলে বা তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন হলে তাৎক্ষণিক ‘অ্যালার্ট’ পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা দূর থেকেই ‘পাওয়ার কুল’ এবং ‘পাওয়ার ফ্রিজ’ ফাংশনগুলো সচল করতে পারবেন।
দ্রুত কুলিং পারফরম্যান্সের ক্ষেত্রে আরএফ৫৯ অনন্য। এর পাওয়ার কুল ও পাওয়ার ফ্রিজ ফাংশন অন্যান্য প্রতিযোগী মডেলের তুলনায় ৩৯ মিনিট দ্রুত ঠান্ডা করতে সক্ষম। পাশাপাশি, এতে ব্যবহৃত হয়েছে ‘স্পেস-ম্যাক্স’ প্রযুক্তি, যা ফ্রিজের বাইরের আকার না বাড়িয়েই ভেতরের প্রশস্ততা নিশ্চিত করে। ফলে ৬৪৯ লিটারের বিশাল জায়গা সাধারণ রান্নাঘরের স্পেসেই অনায়াসে সেট হয়ে যায়।
এমএএইচ
















