রাজধানীর বাইরে টিউশন সেবা সম্প্রসারণে কাজ করছে ‘কেয়ারটিউটরস’
Published : ১৭:১২, ১৮ এপ্রিল ২০২৬
দেশব্যাপী মানসম্মত টিউশন সেবা পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম উন্নয়নে কাজ করছে কেয়ারটিউটরস। প্রতিষ্ঠানটি বলছে, দীর্ঘদিন ধরে অনলাইন টিউশন সেবা ঢাকাকেন্দ্রিক থাকায় দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থী, অভিভাবক ও টিউটররা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
এই প্রেক্ষাপটে, একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে রাজধানীর বাইরে টিউশন সেবা সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।সম্প্রতি কেয়ারটিউটরসের কার্যালয়ে আয়োজিত এক কর্মী সম্মাননা অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ পারভেজ রাজু।
তিনি বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে টিউশন সেবাকে স্কেল করা এখন সময়ের দাবি। শুধু রাজধানীকেন্দ্রিক থাকলে টেকসই প্রবৃদ্ধি ব্যাহত হয় এবং দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীরা মানসম্মত সেবা থেকে বঞ্চিত থাকে।”
কেয়ারটিউটরস একটি অনলাইন ম্যাচমেকিং প্ল্যাটফর্ম হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদা অনুযায়ী টিউটর খুঁজে পেতে সহায়তা করে। প্ল্যাটফর্মটিতে নিরাপত্তা নিশ্চিতে টিউটর ও ব্যবহারকারীদের ভেরিফিকেশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
সেবার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি ডেটা-ড্রিভেন টিউটর নির্বাচন, অ্যাপভিত্তিক উপস্থিতি ট্র্যাকিং এবং ফিডব্যাক সিস্টেমসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ফিচার চালু করেছে।
কেয়ারটিউটরস জানায়, তাদের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে টিউশন সেবাকে আরও প্রাতিষ্ঠানিক ও সহজলভ্য করা, যাতে দেশের যেকোনও প্রান্তের শিক্ষার্থীরা অনলাইন বা অফলাইন- উভয় মাধ্যমেই মানসম্মত টিউটরের সহায়তা পেতে পারে।
অনুষ্ঠানে ২০২৫ সালের পারফরম্যান্সেরভিত্তিতে বিভিন্ন ক্যাটেগরিতে কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। সেরা টিম মেম্বার হিসেবে আবদুস সাত্তার, সমস্যা সমাধানে সুমাইয়া আহমেদ, নিয়মানুবর্তিতায় মো. মেহেদী হাসান বিপ্লব এবং সৃষ্টিশীলতায় নূর আলম আবির স্বীকৃতি পান। উদীয়মান কর্মী হিসেবে ওয়াহিদা হক, সেরা টিম পরিচালনায় মো. সাজিদ হোসেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সুবর্ণা চৌধুরী সোমা পুরস্কৃত হন। ‘সেরা কর্মী’ পুরস্কার অর্জন করেন কাজী রাকিব।
এমএএইচ














