সোমবার; ০৮ জুন ২০২৬; ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাকরির ভুয়া মেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, সতর্ক করলো ক্যাসপারস্কি ছবি: এআই দিয়ে তৈরি

চাকরির ভুয়া মেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, সতর্ক করলো ক্যাসপারস্কি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৯, ৭ জুন ২০২৬

চাকরির প্রস্তাবের নামে নতুন ধরনের ফিশিং আক্রমণের তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির গবেষকদের মতে, সাইবার অপরাধীরা গুগল, মেটা, অ্যাপল, কোকা-কোলা ও ভলভোর মতো পরিচিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ-সংক্রান্ত ই-মেইল পাঠাচ্ছে।

ক্যাসপারস্কি বলছে, হামলাকারীরা গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে noreply@appsheet.com ঠিকানা থেকে ই-মেইল পাঠায়। ফলে বার্তাগুলো অনেক ক্ষেত্রেই বিশ্বাসযোগ্য মনে হয় এবং প্রচলিত নিরাপত্তা ফিল্টার এড়িয়ে যেতে পারে। এসব ই-মেইলে ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত ও লগইন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

ক্যাসপারস্কির সিনিয়র স্প্যাম বিশ্লেষক আনা লাজারিচেভা বলেন, বিশ্বস্ত ডোমেইন থেকে এলেও কোনও বার্তার সত্যতা যাচাই করা জরুরি। ব্যবহারকারীদের চাকরিসংক্রান্ত অপ্রত্যাশিত ই-মেইল বা বার্তা পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তথ্য যাচাই এবং অপরিচিত লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এমএএইচ

শেয়ার করুনঃ