রিয়েলটাইম লাইভ স্ট্রিম আর থাকছে না লিংকডইনে
Published : ১৮:৪৭, ৩০ মার্চ ২০২৬
লিংকডইন তার প্ল্যাটফর্ম থেকে রিয়েল-টাইম লাইভ স্ট্রিমিং ফিচার সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। এখন থেকে ব্যবহারকারীরা আর লাইভ ভিডিও স্ট্রিম করতে পারবেন না।
লিংকডইন জানিয়েছে যে এই ফিচারের ব্যবহার খুব কম ছিল। তাই তারা এখন শুধু প্রি-রেকর্ডেড ভিডিও এবং লাইভ অডিও ইভেন্টের ওপর জোর দিচ্ছে।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী লিংকডইন বলেছে, আমরা লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিচ্ছি। কারণ খুব কম ব্যবহারকারী এটি ব্যবহার করতেন। এর পরিবর্তে কোম্পানি লাইভ অডিও ইভেন্ট এবং প্রি-রেকর্ডেড ভিডিও আপলোডের সুবিধা আরও উন্নত করবে। ব্যবহারকারীরা এখনও লাইভ অডিও সেশন করতে পারবেন, কিন্তু ভিডিও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা পাবেন না।
এই সিদ্ধান্ত লিংকডইনের ফোকাস আরও প্রফেশনাল কনটেন্ট এবং অডিওভিত্তিক ইভেন্টের দিকে নিয়ে যাবে বলে আশা করছে সংবাদমাধ্যমটি। ব্যবহারকারীদের জন্য লাইভ ভিডিওর বিকল্প হিসেবে প্রি-রেকর্ডেড কনটেন্ট আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এমএএইচ
















