হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে এআই চ্যাট
Published : ১৭:০০, ১৪ মে ২০২৬
হোয়াটসঅ্যাপে ইনকগনিটো এআই চ্যাট ফিচার চালু করতে যাচ্ছে মেটা। এই ফিচার চালু করলে ব্যবহারকারীরা মেটা এআই-এর সাথে চ্যাট করতে পারবেন। কিন্তু এই চ্যাট কোনও চ্যাট ইতিহাসে সংরক্ষিত হবে না। চ্যাট শেষ হওয়ার পর সবকিছু স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এটি ব্যবহারকারীদের আরও বেশি প্রাইভেসি দেবে।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ইনকগনিটো মোডে এআই চ্যাট করার সময় কোনও তথ্য মেটার ট্রেনিংয়ে ব্যবহার করা হবে না। ব্যবহারকারীরা চাইলে যেকোনও সময় এই মোড চালু বা বন্ধ করতে পারবেন। ফিচারটি বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে। শীঘ্রই সব ব্যবহারকারীর জন্য চালু হবে।
এই উদ্যোগ হোয়াটসঅ্যাপকে আরও নিরাপদ এবং ব্যক্তিগত চ্যাট প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করবে। ব্যবহারকারীরা এখন এআই-এর সাথে কথা বলতে পারবেন চিন্তামুক্তভাবে।
এমএএইচ














