বৃহস্পতিবার; ১৪ মে ২০২৬; ৩১ বৈশাখ ১৪৩৩

মোবাইল ব্যবহারকারীদের জন্য টফি সাবস্ক্রিপশনে নতুন সুবিধা ছবি- সংগৃহীত

মোবাইল ব্যবহারকারীদের জন্য টফি সাবস্ক্রিপশনে নতুন সুবিধা

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৮:২৫, ১৩ মে ২০২৬

এখন থেকে বাংলালিংক সিম ব্যবহারকারী ছাড়াও যেকোনও মোবাইল অপারেটরের গ্রাহক সারা দেশের স্থানীয় রিটেইল পয়েন্ট থেকে সহজে টফির সাবস্ক্রিপশন কিনতে পারবেন।

এর মাধ্যমে দেশজুড়ে সর্বপ্রথম টেলিকম-চালিত রিটেইল ওটিটি সাবস্ক্রিপশন উদ্যোগ চালু করলো টফি ও বাংলালিংক। সাধারণত ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনতে ক্রেডিট কার্ড, অ্যাপ স্টোর অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেটের প্রয়োজন হয়। অনেকের জন্য এই প্রক্রিয়া জটিল। নতুন এই উদ্যোগের ফলে এখন কোনো কার্ড বা অ্যাপের ঝামেলা ছাড়াই নিকটস্থ রিটেইল পয়েন্ট থেকে টফির সাবস্ক্রিপশন কেনা যাবে। বিশেষ করে যারা ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত নন, তাদের কথা বিবেচনায় রেখেই এই সুবিধা চালু করা হয়েছে।

বর্তমানে টফিতে দেশি-বিদেশি অসংখ্য সিনেমা ও টিভি সিরিজের সংগ্রহ রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্টুডিও লায়ন্সগেট-এর কনটেন্ট এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ডিজিটাল কনটেন্টকে আরও সবার জন্য সহজলভ্য করে তোলার যাত্রায় এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ডিজিটাল আর্থিক সীমাবদ্ধতা দূর করে সব বাংলাদেশির কাছে প্রিমিয়াম কনটেন্ট পৌঁছে দিতেই বাংলালিংক ও টফি এই উদ্যোগ নিয়েছে। আগে ওটিটি সাবস্ক্রিপশন কেনা মূলত ডিজিটাল ওয়ালেটের মধ্যেই সীমিত ছিল। এখন বাংলালিংকের রিটেইল পয়েন্ট থেকে সরাসরি টফির সাবস্ক্রিপশন কেনা যাবে। প্রযুক্তিগত ও আর্থিক প্রতিবন্ধকতা দূর করে সবার জন্য বিনোদন সহজলভ্য করতে এবং একটি স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে বাংলালিংক ও টফি।

এমএএইচ

শেয়ার করুনঃ