মঙ্গলবার; ০৫ মে ২০২৬; ২২ বৈশাখ ১৪৩৩

স্মার্ট লিভিংয়ে শাওমির নতুন বাজি, এলো হোম অ্যাপ্লায়েন্স লাইনআপ ছবি- সংগৃহীত

স্মার্ট লিভিংয়ে শাওমির নতুন বাজি, এলো হোম অ্যাপ্লায়েন্স লাইনআপ

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৭:৫৫, ৪ মে ২০২৬

বাংলাদেশে প্রথমবারের মতো হোম অ্যাপ্লায়েন্স পণ্য উন্মোচন করেছে শাওমি। স্মার্ট লিভিং ফর এভরিওয়ান থিমে সোমবার (৪ মে) ঢাকার বনানীর হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ উদ্যোগ তুলে ধরা হয়।

স্মার্টফোনের পাশাপাশি এআইওটি (ইন্টারনেট অব থিংস) ইকোসিস্টেমে শক্ত অবস্থান তৈরি করতে এবার স্মার্ট হোম সেগমেন্টে প্রবেশ করলো প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে আনা হয় মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার-ড্রায়ার (১০.৫ কেজি), যা ৫৯ মিনিটেই কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা দেবে। এর দাম ৭৪ হাজার ৯৯৯ টাকা।

টেলিভিশন বিভাগে বাজারে এসেছে শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজ, যেখানে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ডলবি সুবিধা রয়েছে। বিভিন্ন আকারে এর দাম ১ লাখ ৩ হাজার ৯৯৯ থেকে ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত। পাশাপাশি শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬এ ফোর-কে ডিসপ্লে ও গুগল টিভি যুক্ত করা হয়েছে, যার দাম শুরু ৫২ হাজার ৯৯৯ টাকা থেকে।

এছাড়া এয়ার ফ্রায়ার, স্মার্ট এয়ার পিউরিফায়ার, স্মার্ট ক্যামেরা ও স্মার্ট ট্যাগসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্যও উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, সমন্বিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন সহজ করাই তাদের লক্ষ্য। হোম অ্যাপ্লায়েন্স খাতে প্রবেশের মাধ্যমে দেশে পূর্ণাঙ্গ স্মার্ট লিভিং ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

এমএএইচ

শেয়ার করুনঃ