সোমবার; ০১ জুন ২০২৬; ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মে মাসে নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড ছবি- সংগৃহীত

মে মাসে নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:০৯, ১ জুন ২০২৬

মে মাসে ৪৪ হাজার ৬৩৯ কোটি টাকার লেনদেন করে মাসিক লেনদেনে নতুন রেকর্ড গড়েছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ।

এর আগে চলতি বছরের মার্চে নগদের সর্বোচ্চ মাসিক লেনদেন ছিল ৪১ হাজার ৪৬৯ কোটি টাকা। জানুয়ারিতে লেনদেন হয়েছিল ৪০ হাজার ৩০১ কোটি টাকা।

ঈদুল আযহা উপলক্ষে মে মাসে কয়েক দফা দৈনিক লেনদেনের রেকর্ডও হয়েছে। ২৪ মে লেনদেন হয় ২ হাজার ১৬২ কোটি টাকা এবং ২৬ মে ২ হাজার ১৭৭ কোটি টাকা, যা একদিনে সর্বোচ্চ লেনদেন।

নগদ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, রেমিট্যান্স গ্রহণ, মোবাইল রিচার্জ, বিল পরিশোধ ও কেনাকাটার পেমেন্ট বেড়ে যাওয়ায় লেনদেন বৃদ্ধি পেয়েছে। সরকারি ভাতা বিতরণেও প্রতিষ্ঠানটির ব্যবহার বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকনিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, কম খরচে ক্যাশ-আউট, বিনা খরচে সেন্ড মানি এবং রেমিট্যান্স গ্রহণে বেশি সুবিধা পাওয়ায় গ্রাহকদের মধ্যে নগদের জনপ্রিয়তা ও আস্থা বাড়ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ