মঙ্গলবার; ২৬ মে ২০২৬; ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইনে জমে উঠছে কোরবানির হাট, মিলছে কসাই সেবাও ছবি: এআই দিয়ে তৈরি

অনলাইনে জমে উঠছে কোরবানির হাট, মিলছে কসাই সেবাও

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৩৪, ২৫ মে ২০২৬

অনলাইনে কেনাকাটায় মানুষের অভ্যস্ততা বাড়ায় কোরবানির পশু কেনাবেচাও এখন ক্রমেই ডিজিটাল প্ল্যাটফর্মমুখী হচ্ছে। যানজট ও হাটের ভোগান্তি এড়াতে অনেকেই অনলাইনে গরু-ছাগল কিনছেন, পাশাপাশি ঘরে বসেই ঠিক করে রাখছেন কসাইও। রাজধানীতে কোরবানির পশুর হাট জমে ওঠার পাশাপাশি অনলাইনে ইতোমধ্যে সরব হয়ে উঠেছে কেনাবেচা।

কয়েক বছর ধরেই আধুনিক ও পরিবেশবান্ধব খামার ব্যবস্থাপনার মাধ্যমে অনলাইনে পশু বিক্রি করছে মাগুরা অ্যাগ্রিকালচার পার্ক (maguraagriculture.com)।

মধ্যবিত্তের আগ্রহও বাড়ছে। মাঝারি ও সাধারণ বাজেটের ক্রেতারাও এখন অনলাইন থেকে কোরবানির পশু কিনছেন।

সাভারে অবস্থিত খামারে পালন করা পশু বিক্রি করছে প্রতিষ্ঠানটি। সেতারা ফার্মের ওয়েবসাইটে (www.setarafarm.com) গোটা গরুর পাশাপাশি ১৮ হাজার ৭৫০ টাকা থেকে ২৭ হাজার ৫০০ টাকার মধ্যে ভাগে কোরবানির সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ভাগে কোরবানি দিলে কসাই ও বাসায় মাংস পৌঁছে দেওয়ার জন্য আলাদা কোনো খরচ লাগবে না। বিভিন্ন ওজনের ছাগলও পাওয়া যাচ্ছে সেখানে।

হাটবাজার (www.hatbazar.online) অনলাইনে সর্বনিম্ন ৬৯ হাজার টাকা থেকে গরু বিক্রি করছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, তাদের কাছে ৫০০টির বেশি গরু রয়েছে। ক্রেতারা চাইলে অনলাইনে কিংবা রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত খামারে গিয়ে সরাসরি পশু দেখে কিনতে পারবেন। পাশাপাশি কোরবানি ও মাংস প্রস্তুতের জন্য অভিজ্ঞ কসাইয়ের সেবাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

কোরবানি প্যাকেজ ও কসাই সেবা

শুধু পশু কেনাই নয়, অনলাইনে মিলছে কোরবানি প্যাকেজ ও কসাই সেবাও। রাজধানীর বনশ্রীর তুরফা ফুডস (facebook.com/TurfaFoods, turfafoods.com) পূর্ণাঙ্গ কোরবানি প্যাকেজ চালু করেছে। অফারের আওতায় গরু বা ছাগল কেনা থেকে শুরু করে কোরবানি, মাংস প্রক্রিয়াজাত ও নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার সুবিধা রয়েছে।

ঈদের দিনে দক্ষ কসাই খুঁজে পাওয়ার ঝামেলা কমাতে নির্দিষ্ট দিনের জন্য কসাই বুকিং সেবা চালু করেছে সেবা এক্সওয়াইজেড (Sheba.xyz)। পাশাপাশি পশু পরিবহনের জন্য মিনি ট্রাক সেবাও দিচ্ছে প্ল্যাটফর্মটি।

ভাগে কোরবানির ব্যবস্থা

যারা পুরো পশু না কিনে ভাগে কোরবানি দিতে চান, তাদের জন্যও রয়েছে অনলাইন সুবিধা। কেরানীগঞ্জের আটিবাজারে অবস্থিত প্রতিষ্ঠানটি দেশি ও সুস্থ গরুর মাধ্যমে যৌথ কোরবানির সেবা দিচ্ছে। হাটের ঝামেলা ছাড়াই নিরাপদ উপায়ে ভাগে কোরবানি দিতে আগ্রহীদের জন্য এটি একটি উপযুক্ত ব্যবস্থা। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ছায়াবীথি অ্যাগ্রোর ফেসবুক পেজে (facebook.com/chayabithiagro)।

এছাড়া বেঙ্গল মিটেও (qurbani.bengalmeat.com) কোরবানির পশু কেনা ও কোরবানি দেওয়ার ব্যবস্থা রয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ