মঙ্গলবার; ২৬ মে ২০২৬; ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সহজ কিস্তিতে টেকনোর দুই স্মার্টফোন আনলো বাংলালিংক ছবি- সংগৃহীত

সহজ কিস্তিতে টেকনোর দুই স্মার্টফোন আনলো বাংলালিংক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১৬, ২৫ মে ২০২৬

সহজ কিস্তি সুবিধা ও ডেটা-বান্ডেল অফার নিয়ে টেকনোর দুটি নতুন স্মার্টফোন বাজারে এনেছে বাংলালিংকের ডিজিটাল প্ল্যাটফর্ম টেকভ্যান। ফোন দুটি হলো টেকনো স্পার্ক ৫০ ও স্পার্ক গো থ্রি।

গ্রাহকরা নির্ধারিত টেকনো ব্র্যান্ডেড আউটলেট থেকে নয় মাসের কিস্তিতে ফোন কিনতে পারবেন। টেকনো স্পার্ক ৫০ -এর দাম ১৯ হাজার ৯৯৯ টাকা এবং স্পার্ক গো থ্রির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। মূলত এন্ট্রি- লেভেলের ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই ডিভাইস দুটি আনা হয়েছে।

নতুন ও পুরনো সব বাংলালিংক গ্রাহক ফোন কিনলে এক বছরের কানেক্টিভিটি প্যাকেজ পাবেন। এতে মোট ৮০ জিবি ইন্টারনেট, ৮০০ ভয়েস মিনিট এবং টফি ব্যবহারের সুবিধা থাকবে। প্রথম মাসে মিলবে ২৫ জিবি ইন্টারনেট ও ২৫০ মিনিট, এরপর পরবর্তী ১১ মাস প্রতি মাসে ৫ জিবি ইন্টারনেট ও ৫০ মিনিট করে পাওয়া যাবে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, স্মার্টফোনকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে টেকভ্যান কাজ করছে, যাতে বেশি মানুষ ডিজিটাল সেবার আওতায় আসতে পারেন।

এমএএইচ

শেয়ার করুনঃ