এআই দিয়ে তৈরি কন্টেন্টের প্রসার সীমিত করবে লিংকডইন
Published : ১৮:১৩, ২৩ মে ২০২৬
লিংকডইন এআই দিয়ে তৈরি কনটেন্টের প্রসার ও প্রচার সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। প্ল্যাটফর্মটি এখন থেকে এআই জেনারেটেড পোস্ট, আর্টিকেল এবং ছবির রিচ কমিয়ে দেবে। লক্ষ্য হলো অরিজিনাল এবং মানুষের তৈরি কনটেন্টকে প্রাধান্য দেওয়া। এই পদক্ষেপ প্ল্যাটফর্মের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সাহায্য করবে।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, লিংকডইনের এই সিদ্ধান্ত পেশাদার নেটওয়ার্কে সত্যতা এবং মান বজায় রাখার জন্য নেওয়া হয়েছে। এআই কনটেন্ট এখনও পোস্ট করা যাবে। তবে এর দৃশ্যমানতা কমানো হবে। লিংকডইন বলেছে, এটি ব্যবহারকারীদের মধ্যে আস্থা বাড়াবে।
এই উদ্যোগ লিংকডইনকে আরও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি। ক্রিয়েটররা এখন থেকে অরিজিনাল কনটেন্ট তৈরিতে বেশি মনোযোগ দেবেন। লিংকডইন এআই-এর ব্যবহার নিয়ন্ত্রণ করে প্ল্যাটফর্মের মান উন্নত করছে।
এমএএইচ












