ফাইভ-জি শক্তিতে এগিয়ে ‘স্পার্ক ৫০’, দেশে আনলো টেকনো
Published : ১৮:২২, ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন সিরিজ এনেছে টেকনো মোবাইল। ‘স্পার্ক ৫০’ সিরিজে থাকছে স্পার্ক ৫০ ফোরজি ও স্পার্ক ৫০ ফাইভ-জি মডেল।
স্পার্ক ৫০ ফাইভ-জিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর। এতে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া হয়েছে।
অন্যদিকে স্পার্ক ৫০ ফোরজি মডেলে আছে হেলিও জি৮১ প্রসেসর, একই আকারের ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। দুটি ফোনেই রয়েছে আইপি৬৪ সুরক্ষা, ডুয়াল স্পিকার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও এআইভিত্তিক ফিচার।
বাংলাদেশে স্পার্ক ৫০ ফোরজির দাম ১৭ হাজার ৪৯৯ থেকে ১৯ হাজার ৯৯৯ টাকা এবং স্পার্ক ৫০ ফাইভ-জির দাম ২৩ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এমএএইচ
















