শনিবার; ১১ এপ্রিল ২০২৬; ২৭ চৈত্র ১৪৩২

নতুন এআই টুল ও মিডিয়া কিট আনলো ইউটিউব ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নতুন এআই টুল ও মিডিয়া কিট আনলো ইউটিউব

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১১, ৮ এপ্রিল ২০২৬

ইউটিউব ক্রিয়েটরদের জন্য মিডিয়া কিটে নতুন ইনসাইট যোগ করেছে। এখন ক্রিয়েটররা তাদের চ্যানেলের আরও বিস্তারিত তথ্য ব্র্যান্ড পার্টনারদের সাথে শেয়ার করতে পারবেন। এছাড়া ইউটিউব ক্রিয়েট অ্যাপে গুগলের নতুন এআই ইমেজ জেনারেশন টুল যুক্ত করেছে।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মিডিয়া কিটে নতুন দুটি ডেটা যোগ হয়েছে। প্রথমটি হলো ফ্যামিলি স্ট্যাটাস”- চ্যানেলের অডিয়েন্সের মধ্যে কত শতাংশ অভিভাবক এবং কত শতাংশ অ-অভিভাবক। দ্বিতীয়টি হলো হাউজহোল্ড ইনকাম - অডিয়েন্সের আয়ের বিস্তারিত তথ্য। এই তথ্যগুলো ব্র্যান্ডের সাথে স্পনসরশিপ ডিল পেতে সাহায্য করবে। ইউটিউব ক্রিয়েট অ্যাপে এখন গুগলের সর্বশেষ এআই ইমেজ জেনারেশন টুল পাওয়া যাবে।

এই আপডেট ক্রিয়েটরদের ব্র্যান্ড ডিল পাওয়া এবং কনটেন্ট তৈরি উভয় ক্ষেত্রেই সুবিধা দেবে। ইউটিউব ক্রিয়েটরদের জন্য আরও শক্তিশালী টুল দিয়ে সাহায্য করছে। 

এমএএইচ

শেয়ার করুনঃ