বুধবার; ০৮ এপ্রিল ২০২৬; ২৪ চৈত্র ১৪৩২

আইফোন ১৭ দিয়ে চাঁদের ছবি পাঠালো আর্টেমিস-২’র ক্রু রিড ওয়াইজ ম্যান ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আইফোন ১৭ দিয়ে চাঁদের ছবি পাঠালো আর্টেমিস-২’র ক্রু রিড ওয়াইজ ম্যান

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:২৬, ৭ এপ্রিল ২০২৬

আর্টেমিস ২ মিশনের ক্রু সদস্য এবং নাসার অ্যাস্ট্রোনট রিড ওয়াইজম্যান আইফোন ১৭ দিয়ে চাঁদের অসাধারণ একটি ছবি তুলে পাঠিয়েছেন। এই ছবিতে চাঁদের পৃষ্ঠের বিস্তারিত দৃশ্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটি আইফোন ১৭-এর ক্যামেরার ক্ষমতা প্রমাণ করছে।

৯টু৫ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, রিড ওয়াইজম্যান আইফোন ১৭-এর ক্যামেরা ব্যবহার করে লুনার সারফেসের (চন্দ্রপৃষ্ঠ) এই ছবিতে চাঁদের ক্রেটার, ছায়া এবং পৃষ্ঠের বিস্তারিত টেক্সচার স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এছাড়া আইফোন ১৭ প্রো ম্যাক্সের চারটি ইউনিটের পাশাপাশি ক্রুরা গোপ্রো হিরো ৪ ব্ল্যাক, নিকন ডি৫ এবং নিকন জেড ৯ ক্যামেরাও ব্যবহার করছেন। এসব ছবি নাসা জনসনের ফ্লিকার অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে।

অ্যাপলের এই ফোনটি মহাকাশে ব্যবহারের জন্য বিশেষভাবে পরীক্ষিত। নাসা এবং অ্যাপলের মধ্যে এই সহযোগিতা মহাকাশ প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে।

এমএএইচ

শেয়ার করুনঃ