শনিবার; ২৮ মার্চ ২০২৬; ১৪ চৈত্র ১৪৩২

চ্যাটে থাকা ফাইল ডিলিট প্রক্রিয়া সহজ করলো হোয়াটসঅ্যাপ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চ্যাটে থাকা ফাইল ডিলিট প্রক্রিয়া সহজ করলো হোয়াটসঅ্যাপ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৩:৪৯, ২৮ মার্চ ২০২৬

হোয়াটসঅ্যাপ চ্যাটে থাকা ফাইল ডিলিট করার প্রক্রিয়া আরও সহজ করেছে। এখন ব্যবহারকারীরা একাধিক ফাইল একসাথে নির্বাচন করে দ্রুত ডিলিট করতে পারবেন। যেখানে আগে শুধু একটি করে ফাইল ডিলিট করা যেত। নতুন ফিচারে মাল্টি-সিলেক্ট অপশন যুক্ত হয়েছে। এটি চ্যাটের মিডিয়া, ডকুমেন্ট এবং অন্যান্য ফাইলের জন্য কাজ করবে।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এই ফিচারের পাশাপাশি হোয়াটসঅ্যাপ আরও কয়েকটি আপডেটও এনেছে। যেমন, চ্যাটে ফাইল শেয়ার করার সময় প্রিভিউ দেখানো হয়েছে। গ্রুপ চ্যাটে মেসেজ রিঅ্যাকশন আরও দ্রুত হয়েছে। ভয়েস মেসেজ প্লেব্যাক স্পিড নিয়ন্ত্রণের অপশন যুক্ত হয়েছে। এই আপডেটগুলো অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মে ছাড়া হয়েছে।

এই পরিবর্তন হোয়াটসঅ্যাপের চ্যাট অভিজ্ঞতাকে আরও সুবিধাজনক করবে। ব্যবহারকারীরা চ্যাট পরিষ্কার করতে পারবেন সহজে। হোয়াটসঅ্যাপ নিয়মিত ছোট ছোট আপডেট ও নতুন ফিচার আনছে।

এমএএইচ

শেয়ার করুনঃ