৩ মাসের মধ্যে বিক্রি বন্ধ হচ্ছে স্যামসাংয়ে ট্রাইফোল্ড ফোন
Published : ১৩:৩৬, ১৯ মার্চ ২০২৬
স্যামসাং তার গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড (৩ ভাঁজ) ফোনের বিক্রি তিন মাসের মধ্যে বন্ধ করে দিচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের স্টক শেষ হয়ে গেছে। নতুন করে আর উৎপাদন হবে না। এই ফোনটি মাত্র কয়েক মাস আগে বাজারে এলেও চাহিদা খুব কম ছিল। ফলে স্যামসাং এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং বলেছে যে ট্রাইফোল্ড ফোনের স্টক শেষ হয়ে গেছে। এটি আর উৎপাদন করা হবে না। ফোনটির দাম অনেক বেশি ছিল। এছাড়া ডিজাইন এবং ব্যবহারেও জটিলতা ছিল। এটি বাজারে খুব কম বিক্রি হয়েছে। স্যামসাং এখন গ্যালাক্সি জেড ফোল্ড এবং ফ্লিপ সিরিজে জোর দিচ্ছে। ট্রাইফোল্ড ফোনের পরিবর্তে নতুন মডেল নির্মাণে কাজ চলছে।
এই সিদ্ধান্ত ফোল্ডেবল ফোনের বাজারে নতুন প্রশ্ন তুলেছে। ট্রাইফোল্ড ডিজাইন এখনও ব্যাপক জনপ্রিয়তা পায়নি। স্যামসাং ভবিষ্যতে আরও উন্নত ফোল্ডেবল ফোন আনতে পারে। ব্যবহারকারীরা এখন সাধারণ ফোল্ড মডেলের দিকে ঝুঁকছেন বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি।
এমএএইচ













