শুক্রবার; ২০ মার্চ ২০২৬; ৫ চৈত্র ১৪৩২

ঈদে নতুন স্মার্টফোন কেনার গাইড: ৪০–৫০ হাজার টাকায় সেরা ৪ পছন্দ ছবি: সংগৃহীত

ঈদে নতুন স্মার্টফোন কেনার গাইড: ৪০–৫০ হাজার টাকায় সেরা ৪ পছন্দ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:১৫, ১৯ মার্চ ২০২৬

ঈদ সামনে রেখে ৪০–৫০ হাজার টাকার বাজেটে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন অনেকেই।  বাজারে এই দামে বেশ কিছু প্রিমিয়াম ফিচারের ফোন পাওয়া যাচ্ছে, যেগুলো পারফরম্যান্স, ক্যামেরা ও ব্যাটারির দিক থেকে বেশ আকর্ষণীয়।

এর মধ্যে টেকনো ক্যামন ৫০ আলট্রা ফাইভজি ক্যামেরাপ্রেমীদের জন্য ভালো পছন্দ হতে পারে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের একাধিক ক্যামেরা, ৬০এক্স সুপারজুম, ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পাশাপাশি এআই ফিচার ও ফ্রি ক্লাউড স্টোরেজ সুবিধাও রয়েছে।  দাম ৪২ হাজার ৯৯৯ থেকে ৪৯ হাজার ৯৯৯ টাকা।

ভিভো ভি৬০ লাইট ফাইভজির বিশেষত্ব নাইট পোর্ট্রেট ফটোগ্রাফি ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং।  ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ফোনটির দাম ৪৪ হাজার টাকা।

রিয়েলমি ১৫ ফাইভজি বড় ডিসপ্লে, ২৫০০ হার্জ টাচ স্যাম্পলিং ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির জন্য আলাদা নজর কাড়ে।  গেমিং ও এআই ফিচারের জন্য এটি উপযোগী।  দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা।

অন্যদিকে অনার এক্স৯ডি টেকসই ডিজাইন, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৮৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির কারণে বিশেষভাবে পরিচিত।  ড্রপ রেজিস্ট্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এটি ভালো অপশন।  দাম ৪৬ হাজার ৯৯৯ টাকা।

সব দিক বিবেচনায়, ক্যামেরা, ব্যাটারি ও ফিচারের সমন্বয়ে এই বাজেটে টেকনো ক্যামন ৫০ আলট্রা ফাইভজি কিছুটা এগিয়ে রয়েছে।  তবে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী অন্য ফোনগুলোও ভালো বিকল্প হতে পারে।

এমএএইচ

শেয়ার করুনঃ