এবার বেস্ট সেলিং ফোন হিসেবে স্বীকৃতি পেলো আইফোন-১৭
Published : ১৮:০৩, ৬ মে ২০২৬
আইফোন-১৭ চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকায় জায়গা পেয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুসারে, আইফোন-১৭ একাই বিশ্ববাজারের ৬ শতাংশ শেয়ার দখল করেছে। আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন ১৭ প্রো যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে বিশ্বের শীর্ষ ১০টি স্মার্টফোন মিলে মোট ২৫ শতাংশ বাজার শেয়ার দখল করেছে, যা এই সময়ের জন্য সর্বোচ্চ। আইফোন ১৭ সিরিজের পাশাপাশি স্যামসাংয়ের গ্যালাক্সি এ সিরিজও শক্তিশালী অবস্থানে রয়েছে। স্যামসাংয়ের গ্যালাক্সি এ০৭ ৪জি ছিল সবচেয়ে বেশি বিক্রিত অ্যান্ড্রয়েড ফোন।
এসব ফলাফল থেকে দেখা যায়, প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা এখনও শক্তিশালী রয়েছে। আইফোন ১৭ সিরিজের উন্নত ফিচার এবং মূল্যের ভারসাম্য বিক্রিতে বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।
এমএএইচ














