বুধবার; ০৬ মে ২০২৬; ২৩ বৈশাখ ১৪৩৩

২১তম বিডিনগ সম্মেলন ঢাকায়, নিবন্ধনের শেষ তারিখ ৫ মে ছবি- সংগৃহীত

২১তম বিডিনগ সম্মেলন ঢাকায়, নিবন্ধনের শেষ তারিখ ৫ মে

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৭:৩৯, ৫ মে ২০২৬

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ২১তম বিডিনগ সম্মেলন এবার ঢাকায় অনুষ্ঠিত হবে। ৪ দিনের বিডিনগ-২১ সম্মেলন ও কর্মশালা ঢাকার হোটেল লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ সময় আগামীকাল মঙ্গলবার (৫ মে) রাত ১১টা ৫৯ মিনিট। 

আগামী ৬ থেকে ৮ মে অনুষ্ঠিত হবে কারিগরি কর্মশালা এবং ৯ মে আয়োজন করা হবে সম্মেলন। সম্মেলনের সহ-আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

সম্মেলনে উপস্থিত থাকবেন বিডিনগের সভাপতি ফখরুল আলম। বক্তব্য রাখবেন আইএসবিএবি সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞা-সহ আরও অনেকে।

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২১তম সম্মেলন ও টেকনিক্যাল ওয়ার্কশপ উপলক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব বলেন, বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামোকে বৈশ্বিক মানে উন্নীত করতে আমাদের প্রকৌশলীদের প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়া জরুরি। এই লক্ষ্য নিয়ে আগামী ৬ থেকে ৮ মে রাজধানীর লা মেরিডিয়ান ঢাকা হোটেলে আমরা আইপিভি৬ এবং রাউটিং, আইএক্সপি ডেভেলপমেন্ট এবং অ্যাডভান্স বিজিপি উইদ মিক্রোটিক ওপর বিশেষায়িত টেকনিক্যাল ওয়ার্কশপ পরিচালনা করছি। ৯ মে দিনব্যাপী কনফারেন্সের মাধ্যমে সমাপ্ত হবে আমাদের এই ২১তম আয়োজন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে আইপিভি৬-এর সম্প্রসারণ এবং স্থানীয় ট্রাফিক এক্সচেঞ্জ (আইএক্সপি) ব্যবস্থার উন্নয়ন ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ব্যয় কমাতে সরাসরি ভূমিকা রাখবে। পাশাপাশি মিক্রোটিক সলিউশনে অ্যাডভান্সড বিজিপি (বিজিপি) ট্রেনিংয়ের মাধ্যমে আমরা নেটওয়ার্কের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি। এপনিক ও ইন্টারনেট সোসাইটির মতো আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞদের এই প্রশিক্ষণ আমাদের টেলকো এবং আইএসপি সেক্টরের সেবার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। https://rego.bdnog.org এই ঠিকানায় লগইন করে।

এমএএইচ

শেয়ার করুনঃ