ঈদে নির্বিঘ্ন সংযোগে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
Published : ১৬:২৪, ১৬ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। গ্রাহকদের যাত্রাপথে ও ঈদের সময় নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
গত এক বছরে দেশের বিভিন্ন স্থানে ৭৫০টির বেশি নেটওয়ার্ক সাইট আধুনিকায়ন করেছে অপারেটরটি। এর ফলে নেটওয়ার্ক কাভারেজ ও সক্ষমতা বেড়েছে এবং সামগ্রিক পারফরমেন্স উন্নত হয়েছে। বিশেষ করে ঈদের সময় শহর থেকে জেলা ও গ্রামে যাতায়াত বাড়ায় এই উন্নয়নকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
নেটওয়ার্ক উন্নয়নের ফলে অনেক এলাকায় গ্রাহকেরা আগের তুলনায় সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে ব্রাউজিং, ভিডিও কল এবং ভিডিও স্ট্রিমিং হবে আরও মসৃণ।
এছাড়া নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে অপারেটরটি ওয়াই–ফাই কলিং সুবিধাও চালু করেছে। এই সুবিধায় মোবাইল সিগন্যাল দুর্বল হলেও ওয়াই–ফাই ব্যবহার করে কল করা ও গ্রহণ করা যাবে।
বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কার বলেন, ঈদের সময় লাখো মানুষ প্রিয়জনদের কাছে ফেরেন। এ সময় গ্রাহকেরা যেন নির্বিঘ্নভাবে পরিবার ও বন্ধুদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, সে লক্ষ্যেই নেটওয়ার্ক শক্তিশালী করা হয়েছে।
এমএএইচ















