মঙ্গলবার; ১০ মার্চ ২০২৬; ২৬ ফাল্গুন ১৪৩২

জাকাত ও অনুদান দিতে নগদ ও নগদ ইসলামিকের ডিজিটাল সেবা ছবি- সংগৃহীত

জাকাত ও অনুদান দিতে নগদ ও নগদ ইসলামিকের ডিজিটাল সেবা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:০৫, ১০ মার্চ ২০২৬

মোবাইলে আর্থিক সেবা নগদ ও নগদ ইসলামিরকের মাধ্যমে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে সহজে জাকাত ও অনুদান দেওয়া যাচ্ছে। স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যাপের ডোনেশন অপশনে গিয়ে এবং বেসিক ফোন ব্যবহারকারীরা ইউএসএসডি (*167#) ডায়াল করে অর্ধশতাধিক প্রতিষ্ঠানে অর্থ পাঠাতে পারছেন।

পবিত্র রমজান মাসে নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে জাকাত ও অনুদান পাঠানোর সংখ্যা আগের যেকোনও সময়ের তুলনায় বেড়েছে। অ্যাপ বা ওয়েবসাইটে আয়, বিনিয়োগ, স্বর্ণ, ঋণ ও সম্পদের তথ্য দিয়ে গ্রাহকেরা সহজেই তাদের জাকাতের পরিমাণ হিসাব করতে পারেন।

নগদের মাধ্যমে যেসব প্রতিষ্ঠানে জাকাত ও অনুদান দেওয়া যায়, তার মধ্যে রয়েছে- আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তাসাউফ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

নগদ ইসলামিকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, জাকাত ইসলামের একটি ফরজ ইবাদত এবং রমজানে তা আদায় করা উত্তম। নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে জাকাত প্রদান করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহজ হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ