ভিডিওর নির্দিষ্ট অংশ এখন সহজেই শেয়ার-ইউটিউবের নতুন সুবিধা
Published : ১৮:২৭, ২০ এপ্রিল ২০২৬
ইউটিউব মোবাইল অ্যাপে কাস্টম টাইম স্ট্যাম্প শেয়ারিং ফিচার চালু করেছে। এখন ব্যবহারকারীরা ভিডিওর নির্দিষ্ট সময়সীমা শেয়ার করতে পারবেন। এই ফিচার দীর্ঘ ভিডিওতে কোনও নির্দিষ্ট অংশ সহজে শেয়ার করতে সাহায্য করবে। ব্যবহারকারীরা ভিডিও চালিয়ে টাইম স্ট্যাম্প তৈরি করে লিংক শেয়ার করতে পারবেন।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় অ্যাপে চালু হয়েছে। ব্যবহারকারীরা ভিডিও প্লেয়ারে ট্যাপ করে শেয়ার বাটনে গিয়ে কাস্টম টাইমস্ট্যাম্প যোগ করতে পারবেন। এটি লং-ফর্ম কনটেন্ট শেয়ার করাকে অনেক সহজ করে দিয়েছে। ইউটিউব বলেছে, এই ফিচার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করবে।
এই আপডেট ইউটিউবকে আরও ব্যবহারবান্ধব করে তুলবে। ব্যবহারকারীরা এখন সহজে ভিডিওর নির্দিষ্ট অংশ শেয়ার করতে পারবেন।
ইউটিউব ক্রমাগত নতুন ফিচার যোগ করে যাচ্ছে।
এমএএইচ














