সোমবার; ২৭ এপ্রিল ২০২৬; ১৪ বৈশাখ ১৪৩৩

ভিসা কার্ডে গুগল পে চালু করল সাউথইস্ট ব্যাংক ছবি- সংগৃহীত

ভিসা কার্ডে গুগল পে চালু করল সাউথইস্ট ব্যাংক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:১৯, ২৭ এপ্রিল ২০২৬

ভিসা কার্ডধারী গ্রাহকদের জন্য গুগল পে সেবা চালু করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। এর ফলে ব্যাংকটির ভিসা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে দেশ-বিদেশে দ্রুত, নিরাপদ ও কনট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন

সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলমসহ অন্য কর্মকর্তারা।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকেরা সহজেই তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে বিশ্বব্যাপী বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে লেনদেন করতে পারবেন। এতে ফিজিক্যাল কার্ড বহনের প্রয়োজন কমবে এবং দৈনন্দিন লেনদেন আরও সহজ হবে।

সেবাটি পরিচালিত হচ্ছে গুগল পে গুগল পে প্ল্যাটফর্মের মাধ্যমে, যেখানে উন্নত এনক্রিপশন ও টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকের কার্ডের তথ্য সুরক্ষিত থাকে। প্রতিটি লেনদেনেই একটি আলাদা ভার্চুয়াল নম্বর ব্যবহৃত হওয়ায় নিরাপত্তা বাড়ে।

সেবাটি চালুর অংশ হিসেবে গ্রাহকদের জন্য গুগল পে লেনদেনে ১০ শতাংশ ক্যাশব্যাকসহ একাধিক অফারও ঘোষণা করেছে ব্যাংকটি।

এমএএইচ

শেয়ার করুনঃ