বুধবার; ২৫ মার্চ ২০২৬; ১০ চৈত্র ১৪৩২

বাংলাদেশের ডেবিট কার্ডের ব্যবহার বাড়ছে বিদেশে, শীর্ষে যুক্তরাজ্য ছবি: এআই/ইনফোটেকইনসাইট.কম

বাংলাদেশের ডেবিট কার্ডের ব্যবহার বাড়ছে বিদেশে, শীর্ষে যুক্তরাজ্য

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৪৯, ২৪ মার্চ ২০২৬

বাংলাদেশি ব্যাংকের ডেবিট কার্ড এখন বিদেশে ব্যবহারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। একসময় যেখানে কেবল ক্রেডিট কার্ডই বেশি ব্যবহৃত হতো, সেখানে সাম্প্রতিক বছরগুলোতে ডেবিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, আর ডেবিট কার্ড লেনদেনে এগিয়ে যুক্তরাজ্য। গত ডিসেম্বরে বিদেশে ডেবিট কার্ডে মোট ৩৯২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের মাসের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। একই সময়ে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪৯১ কোটি টাকা, যা নভেম্বরে ছিল ৫১১ কোটি টাকা।

ডেবিট কার্ড ব্যবহারের শীর্ষ পাঁচ দেশ হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব ও আয়ারল্যান্ড। অন্যদিকে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর থাইল্যান্ড, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও ভারত।

ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় সেখানে ডেবিট কার্ডের ব্যবহার বেশি। সুদমুক্ত হওয়ায় অনেকেই ক্রেডিট কার্ডের তুলনায় ডেবিট কার্ড ব্যবহারে আগ্রহী হচ্ছেন।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিদেশে ডেবিট কার্ড বেশি ব্যবহার হয় সরকারি সেবা ও বিভিন্ন বাণিজ্যিক কাজে। আর ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি ডিপার্টমেন্টাল স্টোর ও খুচরা কেনাকাটায়।

এমএএইচ

শেয়ার করুনঃ