মঙ্গলবার; ৩১ মার্চ ২০২৬; ১৬ চৈত্র ১৪৩২

আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন নীতিমালা ছবি: এআই দিয়ে তৈরি

আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন নীতিমালা

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৪:২৬, ৩০ মার্চ ২০২৬

দেশের আর্থিক খাতে বাড়তে থাকা সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন সাইবার নিরাপত্তা নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, ভার্সন ১.০ (২০২৬) শীর্ষক এ নির্দেশনা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের বাস্তবায়ন করতে হবে।

রবিবার (২৯ মার্চ) জারি করা সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডিজিটাল সেবা ও প্রযুক্তি ব্যবহারের বিস্তারের সঙ্গে সাইবার হামলার ঝুঁকিও বাড়ছে। হ্যাকিং, ফিশিং, র‍্যানসমওয়্যার ও তথ্য চুরির মতো ঘটনা আর্থিক খাতে বড় ক্ষতির কারণ হতে পারে।

নতুন ফ্রেমওয়ার্কে সাইবার গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য সুরক্ষা, নেটওয়ার্ক নিরাপত্তা, এক্সেস নিয়ন্ত্রণ, হুমকি পর্যবেক্ষণ, ইনসিডেন্ট ব্যবস্থাপনা ও অডিট- কমপ্লায়েন্স অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি কর্মীদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

নীতিমালাটি ছয়টি স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি- শনাক্তকরণ, সুরক্ষা, সনাক্তকরণ, প্রতিক্রিয়া, পুনরুদ্ধার ও প্রতিবেদন। এর মাধ্যমে দ্রুত ঝুঁকি শনাক্ত ও মোকাবিলা করে একটি সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলাই লক্ষ্য।

এমএএইচ

শেয়ার করুনঃ