বৃহস্পতিবার; ১২ মার্চ ২০২৬; ২৭ ফাল্গুন ১৪৩২

স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ ছবি- সংগৃহীত

স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৩৪, ১১ মার্চ ২০২৬

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে নতুন নোট ৬০ সিরিজ উন্মোচন করেছে। সিরিজটিতে রয়েছে দুটি মডেল- নোট ৬০ প্রো ও নোট ৬০। এই সিরিজে প্রথমবারের মতো নোট লাইনে স্ন্যাপড্রাগন প্রসেসর যুক্ত হয়েছে।

নোট ৬০ প্রো মডেলে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সমর্থিত প্রসেসর, যা ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এবং সর্বোচ্চ ২ দশমিক ৭ গিগাহার্টজ গতিতে কাজ করতে পারে। অন্যদিকে নোট ৬০ মডেলে রয়েছে মেডিয়াটেক প্রসেসর, যার সর্বোচ্চ গতি ২ দশমিক ৬ গিগাহার্টজ।

ফোন দুটিতে ১ দশমিক ৫ কে অ্যামোলেড পর্দা, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ ৪৫০০ নিট উজ্জ্বলতা রয়েছে। তাপ নিয়ন্ত্রণে রয়েছে ত্রিমাত্রিক ভ্যাপার চেম্বারভিত্তিক কুলিং ব্যবস্থা। পাশাপাশি গরিলা গ্লাস সুরক্ষা ও আইপি৬৫ মানের ধুলা ও পানিরোধী সুবিধা দেওয়া হয়েছে।

সিরিজটিতে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি। নোট ৬০ প্রো মডেলে ৯০ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা রয়েছে। পাশাপাশি দুটি মডেলেই ৩০ ওয়াট তারবিহীন চার্জিং সমর্থন দেওয়া হয়েছে।

ছবি তোলার জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল অপটিক্যাল স্থিতিশীলতা সমর্থিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা, যা চার হাজার মানের ভিডিও ধারণ করতে পারে।

বাংলাদেশে নোট ৬০ প্রো মডেলের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা এবং নোট ৬০ মডেলের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা। ফোন দুটি দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ