সবার জন্য কনটেন্ট শিডিউলিং চালু করলো ইনস্টাগ্রাম
Published : ১৬:১৯, ২ মার্চ ২০২৬
ইনস্টাগ্রাম তার প্ল্যাটফর্মে কনটেন্ট শিডিউলিং ফিচার সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করেছে। এখন থেকে ব্যক্তিগত বা প্রফেশনাল যেকোনও অ্যাকাউন্ট ব্যবহার করে পোস্ট, রিলস এবং ক্যারাউজেল কনটেন্ট আগে থেকে শিডিউল করা যাবে। এই ফিচারটি আগে শুধু প্রফেশনাল অ্যাকাউন্ট এবং ক্রিয়েটরদের জন্য চালু ছিলো। এখন সাধারণ ব্যবহারকারীরাও এটি ব্যবহার করতে পারবেন। শিডিউলিং অপশন পোস্ট কম্পোজারের মধ্যে যুক্ত হয়েছে।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, কনটেন্ট শিডিউল করতে পোস্ট তৈরি করে ‘শিডিউল’ অপশন নির্বাচন করতে হবে। তারপর তারিখ, সময় এবং টাইমজোন সেট করা যাবে। ইনস্টাগ্রাম বলেছে, এই ফিচার সবাইকে কনটেন্ট প্ল্যানিংয়ে সুবিধা দেবে।
এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মে ছাড়া হয়েছে। ব্যবহারকারীরা সর্বোচ্চ ৭৫টি পোস্ট শিডিউল করতে পারবেন।
এই পরিবর্তন ইনস্টাগ্রামকে আরও ব্যবহারবান্ধব করবে। ব্যক্তিগত অ্যাকাউন্টধারীরাও নিয়মিত পোস্ট করতে পারবেন। এটি ক্রিয়েটর এবং সাধারণ ব্যবহারকারীদের মধ্যে পার্থক্য কমাবে। ইনস্টাগ্রাম কনটেন্ট প্ল্যানিংকে সহজ করতে কাজ করছে।
এমএএইচ












