ডাক, টেলিযোগযোগ ও আইসিটি মন্ত্রী হলেন ফকির মাহবুব আনাম স্বপন
Published : ১৭:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
টাঙ্গাইল-১ (মধুপুর) আসনে দীর্ঘ ৪৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি জয়ের মুখ দেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন নির্বাচিত হওয়ায় দীর্ঘদিনের হারানো আসনটি ফিরে পায় দলটি।
এই আসন ফিরে পেয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। এরপর বিকেলে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। দফতর বণ্টনকালে তিনি ডাক, টেলিযোগযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তিনি ধানের শীষ প্রতীকে স্বপন ফকির ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং এবারই প্রথম জাতীয় টাঙ্গাইল–১ (মধুপুর) আসনে দীর্ঘ ৪৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে স্বপন ফকির ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এ নির্বাচনের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য হন। দলীয় সূত্র বলছে, স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের সাংগঠনিক তৎপরতা ও তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টাঙ্গাইল–১ আসনটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় পর এই আসনে দলীয় প্রার্থীর জয় বিএনপির জন্য কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে মধুপুর অঞ্চলে সাংগঠনিক পুনর্গঠন ও ভোটব্যাংক পুনরুদ্ধারের ক্ষেত্রে এ জয় নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন তারা।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাত বর্তমানে দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, ব্রডব্যান্ড সম্প্রসারণ, সাইবার নিরাপত্তা জোরদার এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন মন্ত্রীর সামনে এসব খাতে নীতিগত ও বাস্তবায়ন পর্যায়ের নানা চ্যালেঞ্জ থাকছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এমএএইচ














