ওয়ালটন ই-বাইক কিনলেই আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ!
Published : ১৫:০৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের জনপ্রিয় ইলেকট্রিক বাইক ব্র্যান্ড তাকিওন সিরিজে ঘোষণা করেছে আকর্ষণীয় ‘সুপার সেভার কার্নিভাল অফার’। ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলমান এই অফারের মাধ্যমে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে ই-বাইক কেনার পাশাপাশি পাচ্ছেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের খেলা দেখার অনন্য সুযোগ।
অফারের মূল আকর্ষণ:
আর্জেন্টিনা ভ্রমণের সুযোগ: প্রতি মাসে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন স্টেডিয়ামে বসে সরাসরি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলা দেখার টিকিট অথবা টিকিটের সমমূল্যের নগদ অর্থ।
বিশাল মূল্যছাড়: নতুন আসা মডেলগুলোতে থাকছে ৯ হাজার ৬০০ টাকা পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট।
মডেল ও বর্তমান দাম:
তাকিওন ফিউশন ২৫আরএস: ৯,৬০০ টাকা ছাড়ে বর্তমান দাম ১ লাখ ৩৯ হাজার ৯৫০ টাকা।
তাকিওন ফিউশন ২৫টিআর: ৮ হাজার ৫১০ টাকা ছাড়ে বর্তমান দাম ১ লাখ ৪৬ হাজার ৯৯০ টাকা।
এছাড়া ফিউশন ২৫এফএস এবং তাকিওন ১.০০ মডেলেও চলছে বিশেষ ছাড়।
কেন তাকিওন ই-বাইক সেরা?
পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াতের জন্য তাকিওন ই-বাইকগুলোতে রয়েছে আধুনিক প্রযুক্তি:
শক্তিশালী ডিসি ব্রাসলেস মোটর ও উন্নত গ্রাফিন/লেড এসিড ব্যাটারি।
একবার চার্জে দীর্ঘ পথ চলার নিশ্চয়তা ও নামমাত্র বিদ্যুৎ খরচ।
নির্ভরযোগ্য ব্রেকিং সিস্টেম এবং দেশজুড়ে বিস্তৃত আফটার সেলস সার্ভিস।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, আর্জেন্টিনা ফুটবল দলের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে ক্রেতাদের যাতায়াতকে আরও সহজ এবং আনন্দময় করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এমএএইচ
















