বৃহস্পতিবার; ০২ এপ্রিল ২০২৬; ১৮ চৈত্র ১৪৩২

জিমেইল ঠিকানা বদলের নতুন সুবিধা চালু করেছে গুগল ছবি: এআই দিয়ে তৈরি

জিমেইল ঠিকানা বদলের নতুন সুবিধা চালু করেছে গুগল

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:৩৩, ১ এপ্রিল ২০২৬

জি-মেইল ব্যবহারকারীদের জন্য ই-মেইল ঠিকানার প্রথম অংশ পরিবর্তনের নতুন সুবিধা চালু করেছে গুগল। এতে এখন থেকে জিমেইল ঠিকানার @gmail.comএর আগের অংশ বদলানো যাবে। ঠিকানা পরিবর্তনের পর পুরনো ঠিকানাও চালু থাকবে। অর্থাৎ পুরনো বা নতুন- দুই ঠিকানায় পাঠানো ই-মেইল একই ইনবক্সে পাওয়া যাবে। প্রয়োজনে পুরোনো ঠিকানা ব্যবহার করেও ইমেইল পাঠানো যাবে।

গুগল জানিয়েছে, এ সুবিধায় অ্যাকাউন্টে থাকা ইমেইল, ছবি ও অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ফলে নতুন করে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন কমবে।

ঠিকানা পরিবর্তনের জন্য ব্যবহারকারীকে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য অংশ থেকে ইমেইল পরিবর্তনের অপশন নির্বাচন করতে হবে। নতুন নাম ব্যবহারযোগ্য কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যাবে। তবে সর্বোচ্চ তিনবার ব্যবহারকারীর নাম পরিবর্তন করা যাবে।

গুগল জানায়, নতুন সুবিধাটি ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। 

এমএএইচ

শেয়ার করুনঃ