মঙ্গলবার; ১০ ফেব্রুয়ারি ২০২৬; ২৭ মাঘ ১৪৩২

নির্বাচনকালীন টেলিযোগাযোগ সেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির ছবি: এআই দিয়ে তৈরি

নির্বাচনকালীন টেলিযোগাযোগ সেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ ইসির

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১২:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত না করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ লক্ষ্যে ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম সরকারের স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবদের কাছে পৃথক চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টেলিযোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগ যেন কোনোভাবেই বিচ্ছিন্ন না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে হাইওয়ে ও সড়কের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে সমন্বয় করে সম্পন্ন করতে হবে। বিশেষ করে অপটিক্যাল ফাইবার, মোবাইল নেটওয়ার্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়- এমন কোনও কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ইসি জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটগ্রহণ ও ফলাফল প্রেরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে টেলিযোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভরশীলতা থাকায় এ বিষয়ে কোনও ধরনের ঝুঁকি নেওয়া যাবে না।

প্রয়োজনে মাঠপর্যায়ে উন্নয়নকাজ স্থগিত বা সময়সূচি পুনর্নির্ধারণের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিটিআরসি ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ