মঙ্গলবার; ৩১ মার্চ ২০২৬; ১৬ চৈত্র ১৪৩২

থ্যালেস অ্যালেনিয়ার সাথে চুক্তির মেয়াদ শেষ, নবায়ন নিয়ে আলোচনা ছবি- সংগৃহীত

থ্যালেস অ্যালেনিয়ার সাথে চুক্তির মেয়াদ শেষ, নবায়ন নিয়ে আলোচনা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৫:১৫, ৩০ মার্চ ২০২৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে সহযোগিতা বাড়ানো, সেবার মান উন্নয়ন এবং চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্মাণ ও রক্ষবেণাবেক্ষণের দায়িত্বে ছিল ফ্রান্সের কোম্পানি থ্যালাস অ্যালেনিয়া। সেই ‍চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

সাক্ষাৎ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্যাটেলাইট সেবার বর্তমান মান সন্তোষজনক হলেও চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দ্রুত নবায়ন প্রয়োজন। একই সঙ্গে এ খাতে নিজস্ব সক্ষমতা বাড়ানো সরকারের অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন

রাষ্ট্রদূত বাংলাদেশে চলমান সহযোগিতাকে ইতিবাচক উল্লেখ করে তা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। চুক্তি নবায়নের বিষয়েও দ্রুত সমাধানের আশা প্রকাশ করা হয়।

বৈঠকে জানানো হয়, স্যাটেলাইট সেবা চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে এবং এতে ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা রয়েছে।

সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ফ্রান্স সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা এএফডির কাট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা উপস্থিত ছিলেন।

এমএএইচ

শেয়ার করুনঃ