সুবর্ণ জয়ন্তীতে অ্যাপলের আইকনিক পণ্য
Published : ১৬:৫৫, ৫ এপ্রিল ২০২৬
অ্যাপল ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনী শুরু করেছে। এতে কোম্পানির ইতিহাসের সবচেয়ে আইকনিক পণ্যগুলো প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে অ্যাপলের প্রথম কম্পিউটার অ্যাপল ১, ম্যাকিনটোশ, আইপড, আইফোন এবং অ্যাপল ওয়াচের প্রথম সংস্করণসহ বিভিন্ন মাইলফলক প্রোডাক্ট রাখা হয়েছে। এই প্রদর্শনী ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে চলছে।
নাইনটুফাইভম্যাকের প্রতিবেদন অনুযায়ী, প্রদর্শনীতে অ্যাপলের ৫০ বছরের যাত্রা তুলে ধরা হয়েছে। স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের প্রথম দিন থেকে শুরু করে আজকের অ্যাপল ইন্টেলিজেন্স পর্যন্ত সবকিছু দেখানো হয়েছে। প্রদর্শনীতে অ্যাপলের পুরোনো পণ্যের পাশাপাশি তাদের ডিজাইন এবং প্রযুক্তির বিবর্তনও তুলে ধরা হয়েছে। অ্যাপল এই প্রদর্শনীকে জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে।
এই সুবর্ণ জয়ন্তীর প্রদর্শনী অ্যাপলের ইতিহাস এবং উদ্ভাবনের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে করা। ব্যবহারকারী এবং প্রযুক্তিপ্রেমীরা এখানে এসে প্রতিষ্ঠানটির দীর্ঘ ৫০ বছরের যাত্রা সরাসরি দেখতে পারবেন। প্রদর্শনীটি চলতি বছরে আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এমএএইচ















