শনিবার; ১১ এপ্রিল ২০২৬; ২৭ চৈত্র ১৪৩২

মেটা নিয়ে এলো তার প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মিউজ স্পার্ক ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মেটা নিয়ে এলো তার প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মিউজ স্পার্ক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১০, ৯ এপ্রিল ২০২৬

মেটা তার সুপারইন্টেলিজেন্স টিমের অধীনে প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মিউজ স্পার্ক উন্মোচন করেছে। এটি মেটার নতুন সিরিজের প্রথম মডেল। কোম্পানিটি বলেছে, এই মডেলগুলো ব্যবহারকারীর জীবনের সম্পর্ক এবং কনটেক্সটের উপর ভিত্তি করে তৈরি। মিউজ স্পার্ক মেটার পুরো এআই ডেভেলপমেন্ট স্ট্যাককে নতুন করে সাজানোর অংশ।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মিউজ স্পার্ক এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ এআই বেঞ্চমার্ক টেস্টে শিল্পের শীর্ষস্থানীয় ফলাফল দেখিয়েছে। মেটা জানিয়েছে, এই মডেল সিরিজ তাদের এআই স্ট্যাককে পুরোপুরি পুনর্গঠন করবে। এটি মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে আরও স্মার্ট এবং কনটেক্সট-সচেতন অভিজ্ঞতা দেবে।

মেটার এই উদ্যোগ এআই খাতে তাদের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করবে বলে মন্তব্য সংবাদমাধ্যমটির। মিউজ স্পার্ককে ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ আসবে বলে আশা করা হচ্ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ