ক্রিয়েটর অ্যাসিসট্যান্ট চ্যাটবট আনলো মেটা
Published : ১৮:৫৭, ৬ জুন ২০২৬
মেটা ক্রিয়েটরদের জন্য নতুন এআই চ্যাটবট চালু করেছে। এই চ্যাটবট ক্রিয়েটরদের কনটেন্ট তৈরিতে সাহায্য করবে। ক্রিয়েটররা এখন চ্যাটের মাধ্যমে কনটেন্ট আইডিয়া, ক্যাপশন লেখা, হ্যাশট্যাগ সাজেশন এবং সেরা পোস্টিং সময় জানতে পারবেন। ফিচারটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয় প্ল্যাটফর্মে কাজ করবে।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এই ক্রিয়েটর অ্যাসিসট্যান্ট চ্যাটবট মেটা এআই-এর ওপর ভিত্তি করে তৈরি। ক্রিয়েটররা সরাসরি চ্যাট করে ব্যক্তিগত পরামর্শ পাবেন। মেটা বলেছে, এই টুল ক্রিয়েটরদের সময় বাঁচাবে এবং তাদের কনটেন্টের মান উন্নত করবে। ফিচারটি বর্তমানে নির্বাচিত ক্রিয়েটরদের জন্য চালু হয়েছে। শিগগিরই আরও বেশি ক্রিয়েটর পাবেন।
এই উদ্যোগ ক্রিয়েটরদের জন্য মেটা প্ল্যাটফর্মকে আরও আকর্ষণীয় করে তুলবে। ক্রিয়েটররা এখন থেকে সহজে এবং দ্রুত উন্নত কনটেন্ট তৈরি করতে পারবেন। মেটা এআইকে ক্রিয়েটর টুল হিসেবে ব্যবহার করে যাচ্ছে।
এমএএইচ












