মঙ্গলবার; ০২ জুন ২০২৬; ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে ৭ শতাংশ কর আরোপ হচ্ছে না ছবি: এআই দিয়ে তৈরি

কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে ৭ শতাংশ কর আরোপ হচ্ছে না

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৩:৩২, ২ জুন ২০২৬

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে ৭ শতাংশ কর বা ভ্যাট আরোপ করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১ জুন) সচিবালয়ে কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন বলে জুয়েল রানা জানিয়েছেন।

পরে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জুয়েল রানা বলেন, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর কর আরোপের গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের কাছে বিষয়টি খোঁজ নেওয়ার নির্দেশ দেন এবং এমন কোনও কর আরোপ করা হবে না বলে আশ্বস্ত করেন।

জুয়েল রানার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেছেন, তরুণদের ডিজিটাল মার্কেটিং ও বৈদেশিক আয়ের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ উৎসাহিত করা হবে এবং এ খাতে কোনো আর্থিক প্রতিবন্ধকতা তৈরি করা হবে না।

তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা লিখিত বক্তব্য প্রকাশ করা হয়নি। 

এমএএইচ

শেয়ার করুনঃ